কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন জেলা প্রশাসক মুশফিকুর রহমান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রীড়া কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। রবিবার (২০ আগস্ট) বিকেল ৫টয় জেলা প্রশাসক কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে আসেন।
পরিদর্শনে এসে তিনি বিভিন্ন ডিসিপ্লিনের প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার হল রুমে সভায় যোগ দেন তিনি। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রথমে জিমনেসিয়ামে কারাতে, তায়কোয়ান্ডো ও সুইমিংপুল পরিদর্শন করেন। সেখানে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানকে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ও খেলোয়াড়রা স্বাগত জানান। পরে তিনি মাঠে অবস্থানরত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, মহিলা ফুটবল দল, হকি ও দাবা খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
পরিদর্শন ও পরিচিত পর্ব শেষে খেলোয়াড়দের উদ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বক্তব্যের শুরুতে তিনি শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মকে খেলোধুলায় সম্পৃক্ত হতে হবে। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সকলেই খেলাধুলার সাথে জড়িত ছিলেন। সুস্থ্য ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, আজকে ক্রীড়া সংস্থায় এসে আমার অনেক ভালো লাগছে, কুমিল্লা খেলাধুলায় অনেক এগিয়ে রয়েছে, আমরা সকলে মিলে খেলাধুলায় কুমিল্লা কে আরো এগিয়ে নিয়ে যাবো। জেলা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ক্রীড়া সংস্থা পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়–য়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, সদস্য, আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান, আতিকুর রহমান আব্বাসী, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাশেদা রহমানর, ফুটবল এসোসিয়েশনের সধারণ সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির।

 

 

 

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top