আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া সেই আসামি কারাগারে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই ঘটনায় ছিনতাই হওয়া আসামী কাজী এমদাদকে কারাগারে পাঠিয়েছে  আদালত।
রবিবার (২০আগস্ট) দুপুরে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত জাহান চৌধুরী আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত বাদী ও আসামীপক্ষের আইনজীবীর উপস্থিতে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
জানা গেছে,২০২১সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী জাফর ইকবালের প্রচারণাবাহী সিএনজিতে হামলা চালিয়ে ভাংচুর করে ঔই প্রচারনাকারীকে কুপিয়ে জখম করে। কনকাপৈত ইউনিয়নের আবদুল্লাহ আল ফরিদ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় এমদাদ সহ ২০ জনকে আসামী করে জিআর ৫২৮/২১ নং মামলা দায়ের করে।এই মামলার সহ ৩ টি মামলার আসামী কাজী এমদাদ দীর্ঘদিন পালাতক ছিল।গত বুধবার (১৬ আগস্ট) বিকেলে কাজী এমদাদ ওই ইউনিয়নের চন্দ্রপুর নামকস্থানে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে কাজী এমদাদকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার সময় করপাটি এলাকায় পৌঁছলে আসামীর বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আসামীকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় ৩ পুলিশ সহ চারজন আহত হয়।
রবিবার সকালে আসামীরপক্ষের আইনজীবী মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত বিচারক জাহাঙ্গীর হোসেনের আদালতে জিআর ৫২৮/২১মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। বাদী ও আসামী পক্ষের আইনজীবীর উপস্থিতিতে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
আসামী কাজী এমদাদের বিরুদ্ধে দাঙ্গ-হাঙ্গামা ও আইসিটিরসহ মোট তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আলোচিত পুলিশের উপর হামলার অভিযুক্ত।

চৌদ্দগ্রাম থানায় অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন কাজী এমদাদের বিরুদ্ধে দাঙ্গ-হাঙ্গামা ও আইসিটিরসহ মোট তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আলোচিত পুলিশের উপর হামলার অভিযুক্ত। রবিবার আদালতে জিআর ৫২৮/২১ মামলার আত্নসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয়।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top