আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের গ্রুপ লিডারসহ ৫ জনকে  গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধার এবং  আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের গ্রুপ লিডারসহ ৫ সহযোগীকে গ্রেফতার করেছে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি।
আজ ৫ আগস্ট শনিবার ভোর ৪টায় সময়  কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় ব্যাটারি সার্ভিস নামে ব্যবসা প্রতিষ্ঠান হতে একটি নীল রঙের পিকআপ নিয়ে দোকানের সামনে এসে ৪/৫ জন অজ্ঞাত চোর দোকানে সাটারের তালা ভেঙ্গে দোকানের ভেতরে ক্যাশ হতে নগদ ১৭,০০০ টাকা এবং ১৯ পিচ ছোট বড় নতুন ব্যাটারি সর্বমোট ৩,২৬,৬০০ টাকা মূল্যের ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা রুজুর পর কোটবাড়ি পুলিশ মামলার ঘটনাস্থলের সিসি ফুটেজ হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মামলার চুরির কাজে ব্যবহৃত নীল রঙের পিকআপটি আটক করে মামলার চুরির সাথে জড়িত পিকআপের ড্রাইভার সন্ধিগ্ধ আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক সিসিটিভি ফুটেজের অন্যান্য আসামীদের সনাক্ত করে  জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত গ্রুপ লিডার মোহাম্মদ রনক রহমান রনি,সোহাগ,শামীম হাসানকে গ্রেফতার করে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল ক্রয়কারী আসামী লিটনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো: মোহন মিয়া ছেলে ওয়াসিম মিয়া থানা- বরুডা, জেলা- কুমিল্লা, তোতা মিয়া ছেলে মোহাম্মদ রনক রহমান রনি (২৬) থানা বুড়িচং,জেলা- কুমিল্লা, ফয়সাল আবেদীন ছেলে  সোহাগ (২০),থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর,কামাল হোসেন ছেলে শামীম হাসান,  থানা- কোতয়ালী, জেলা: কুমিল্লা,
 (৫) আব্দুল ওহাব ছেলে লিটন (৩০),থানা- বুড়িচং,জেলা- কুমিল্লা।
গ্রুপ লিডার মোঃ রনক রহমান রনি এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা,৩টি ডাকাতি মামলা, ৫টি চুরির মামলা ও আসামী সোহাগ এর বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top