প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৩১ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। এ সময় তার প্রতিনিধি দলে এসেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

পরে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।

সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা (নির্বাচন কমিশনাররা) প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধান বিচারপতি অবসরে যাবেন (সেপ্টেম্বরে)। তাই সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এতটুকুই।’

আরো পড়ুন

হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more
গোমতী নদী এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না- কুমিল্লায় কৃষিমন্ত্রী।

কৃষিজমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা কমছে এবং দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছেন কৃষি,খাদ্য,মৎস্য ও...

Read more
কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top