চৌদ্দগ্রাম বাজার মনিটরিংয়ে ইউএনও;৪ ব্যবসায়ীকে জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় বিভিন্ন অনিয়ম এর অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, পবিত্র মাহে রমযান উপলক্ষে অসাধু ব্যবসায়ী কর্তৃক কেজির মাপে তরমুজ বিক্রি ঠেকাতে, মুদি ও কাঁচা বাজার স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বক্ষণিক মনিটরিং এর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, খেজুর এর প্যাকেটে দ্রব্যমূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংযুক্ত না থাকায় এক কনফেকশনারী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে বাজারের ওয়াপদা রোডের দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা সহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: মহিউদ্দীন নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: ইমাম হোসেন সজীব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘মাহে রমযান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়। এ সময় অপর ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top