আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনা উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে উপজেলা সদরে ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার আমীর মাওলানা কাজী মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন, ঢাকা মহনগরী উত্তর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা নাজিম উদ্দিন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক এ কে এম আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা শাখার আমীর ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার সভাপতি লোকমান হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মো. জিসান আহম্মেদ প্রধান প্রমুখ।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ২৪ জন সম্মুখ যোদ্ধাকে পুরষ্কার দেওয়া হয়।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top