আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলো ২ হাজার মানুষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে কুমিল্লার হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুলাই) ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর সার্বিক তত্ত্বাবধানে হোমনা উপজেলার হোমনা মডেল সরকারি বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি’র দিকনির্দেশনায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান , সার্জিক্যাল বিশেষজ্ঞ লে. কর্নেল অসীম কুমার দত্ত, চর্ম বিশেষজ্ঞ লে. কর্নেল এনামুল হক ,চক্ষু বিশেষজ্ঞ মেজর শ্যামল কুমার, মেডিসিন বিশেষজ্ঞ মেজর তাসনুভা তাহসিন, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, আজমিরা জান্নাত, মেজর নাবিলা, ক্যাপ্টেন সিহাব আল সাদ, ডা. আতিয়া রহমান, ডা. ফয়জুল ইসলাম ও ডা. সাইফুল ইসলামসহ সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে নারী, পুরুষ এবং শিশুসহ সর্বমোট ২ হাজার জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top