আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় রাতে টিনের চালা খুলে মুদি দোকানে চুরি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
হোমনায় টিনের চালা খুলে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে।  গতকাল রবিবার রাতে হোমনা – শ্রীমদ্দি সড়কের শ্রীমদ্দি ঈদগাহ সংলগ্ন মোজাম্মেল হকের মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা ক্যাশবাক্সে রাখা নগদ ১৪ হাজার টাকাসহ প্রায় ৬০ হজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যান বলে জানান দোকান মালিক মোজাম্মেল হক।
দোকানের মালিক মোজাম্মেল হক বলেন, প্রতিদিনের মতো গতকাল রবিবারও রাত সাড়ে ১০টার দিকে দোকান তালা দিয়ে বাড়িতে চলে যাই। পরে আজ সোমবার সকাল ছয়টার দিকে দোকান খুলে দেখি দোকানে থাকা বেনসনসহ  অন্যান্য ব্র্যান্ডের ১৪ কার্টুন সিগারেট নাই। পরে ক্যাশবাক্স খুলে দেখি ক্যাশবাক্সে রাখা নগদ ১৪ হাজার টাকা ও নাই। এতে আমি হতবাক হয়ে যাই যে, দোকান তালাবদ্ধ, কিন্তু ক্যাশবাক্সে রাখা টাকাও নাই এতোগুলো সিগারেটের কার্টুন কই গেলো। পরে উপরের দিকে তাকিয়ে দেখি টিনের চালা খোলা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, মুদি দোকানে চুরি হয়েছে থানায় এখনো কেউ এমন কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। ব্যস্ততম এ সড়কে প্রায় সারারাতই বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন জাগার দোকানে চুরির ঘটনায় আশে পাশের দোকান মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top