আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার হোমনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে হোমনা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার হোমনা থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হোমনা থানা আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়। অন্যদের আরও মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেক সরকার, মো. শাহজাহান মোল্লা, মো. মোজাম্মেল হক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন পোদ্দার, রাজীব চৌধুরী, বরুন কুমার রায় প্রমুখ।

সভায় জানানো হয় এ বছর হোমনা উপজেলার ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করবে সনাতন ধর্মের অনুসারীরা। মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি পুলিশ ও আনছার বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। অতিগুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগরিতে ভাগ করে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও এলিট ফোর্সের মোবাইল টিমও সার্বক্ষণিক নজরদারি করবে। প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা অর্চনা ও নিরাপদ আনুষ্ঠানিকতা পালনের স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা আলাদা প্রবেশ এবং নির্গমণ পথ থাকবে।

 

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।   আজ বৃহস্পতিবার সমাজসেবা...

Read more
হোমনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হোমনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৃথক দু'টি...

Read more
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাজারের যানজট নিরসন...

Read more
হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার হোমনা উপজেলা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top