সাংবাদিক সমিতি লালমাই শাখার দ্বিতীয় মেয়াদে নতুন কমিটির পরিচিতি সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার আওতাধীন লালমাই উপজেলা শাখার দ্বিতীয় মেয়াদে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) বেলা ১২টায় সাংবাদিক সমিতির সভাপতি মো. মাসুদ রানা’র সভাপতিত্বে সংগঠনের বাগমারাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক শাহাজাদা এমরান।
এসময় তিনি বলেন, “কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে সাংবাদিক সমিতির লালমাই শাখাটি অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় সংগঠন। আমি বিশ্বাস করি লালমাই’র সাংবাদিকরা একসময় সারাদেশে নেতৃত্ব দিবে। আপনাদের সকল ভালো কাজের সাথে আমি সবসময় আছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার ও ভোরের সূর্যোদয় লালমাই প্রতিনিধি রুহুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগ যুগান্তরের লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদের লালমাই প্রতিনিধি অরুণ কৃষ্ণ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুমিল্লার সময়ের প্রতিনিধি তমাল বণিক, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুন, অর্থ সম্পাদক ও দৈনিক ডাক প্রতিদিনের লালমাই প্রতিনিধি সাফায়েত হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক জনবানীর প্রতিনিধি আমান নূর, দপ্তর সম্পাদক ও দৈনিক সমাজকন্ঠের লালমাই প্রতিনিধি আফজাল হোসেন রনি, নির্বাহী সদস্য ও জেএস টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম। এসময় দ্বিতীয় মেয়াদে নতুন কমিটির পরিচিতি শেষে সংগঠনের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ব্যাপক আলোচনা হয়। পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top