লালমাইয়ে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বাগমারা শ্রী শ্রী বিশ্বাম্বর গোস্বামীর আশ্রমে সনাতন ধর্মঅনুসারীদের জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বাম্বর গোস্বামীর আশ্রম থেকে কয়েকশো হিন্দু নারী পুরুষের অংশগ্রহণে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার আহবায়ক চন্দন মজুমদার পুলকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও লালমাই উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন, লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সভাপতি জ্যোতিষ সিংহ খোকন, ঢাকাস্থ প্রোসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর ডি রনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই শাখার সদস্য সচিব সুমন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক রতন দে।
পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বপন নাথ ভৌমিক, ডা. প্রফুল্ল নাথ ভৌমিক, যুব ঐক্য পরিষদ লালমাই শাখার আহবায়ক পঙ্কজ কান্তি ভৌমিক, জাগো হিন্দু পরিষদ লালমাই শাখার সভাপতি ডা. জনি সহ অনেকে।

আরো পড়ুন

লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top