লালমাইয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলার বাগমারা বাজার গ্লোবাল টাওয়ারস্থ বারফি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারওয়ার মজুমদার কামালের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী ইমাম হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুন নূর, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নঈম সিদ্দিকী, লালমাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ইকবাল হোসাইন, আইবিডব্লিউএফ বাগমারা বাজার শাখার সভাপতি ওয়াদুদ তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চন্দন মজুমদার পুলক, সদস্য সচিব সুমন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, পূজা উদযাপন পরিষদ সদস্য সদস্য রতন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, স্বদেশ রায়, বালুল বণিক, পুলিন ভৌমিক সহ অনেকে।
এসময় জামায়াত নেতারা বলেন, আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-অর্চনা পালন করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। দুর্গাপূজায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায় সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী লালমাই শাখার পক্ষ থেকে ৯ ইউনিয়নে একটি করে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top