আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমাইয়ে ইয়াবাসহ আটক ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে শাহাদাত হোসেন সাগর (২৬), কবির হোসেন (৩২) ও শামীম হোসেন (২১) নামে তিন মাদক কারবারিকে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে লালমাই থানা পুলিশ। আটককৃতরা হলেন, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নরোত্তম এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে শাহাদাত হোসেন সাগর, কুমিল্লা লালমাই উপজেলার পেরুল দক্ষিণের পূর্ব পেরুল এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে কবির হোসেন ও লাকসাম উপজেলার উত্তর পশ্চিমগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই মো. জামিল মিঞা জানান, রবিবার (৩ সেপ্টেম্বর) রাত অনুমান ১টার দিকে লালমাই থানাধীন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পেরুল দক্ষিণ ইউনিয়নের ফয়েজগঞ্জ তিন রাস্তার মোড় আবুল কালামের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে দুটি বায়ুনিরোধক নীল পলিথিনে মোড়ানো অবস্থায় বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি সাগরের বিরুদ্ধে পূর্বে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি, শিশু নির্যাতন ও মাদকসহ ৮টি রয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা-৬ আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের প্রার্থী আলহাজ্ব...

Read more
আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন।

আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারী) রোজ বুধবার ২০২৫ সালে প্রথম দিনে প্রতিষ্ঠানের...

Read more
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top