আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক দূরদর্শিতার অভাবেই অন্তর্বর্তী সরকার আসার পরিস্থিতি তৈরি হয়েছে:ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা লালমাই উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ড. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ বলেছেন, দীর্ঘদিনের একটা অনিয়ম দুঃশাসন, অব্যবস্থাপনা এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাবেই অন্তর্বর্তী সরকার আসার পরিস্থিতি তৈরি হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাই যোগ্যতা সম্পন্ন কিন্তু তা সত্বেও তাদের পক্ষে সব ক্ষেত্রে সংস্কার কিংবা পরিবর্তন আনা সম্ভব হবে না। তাদের বর্থ্যতা বা সফলতা মূল্যায়নের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ যাদেরকে চায় এমন একটি রাজনৈতিক দলের মাধ্যমে দেশে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ক্ষমতা হস্তান্তর করা। এটা যত দ্রুত হবে ততই ভালো। না হয় এ সরকারের ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকবে। দেশে যে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে যে অর্থ পাচার হচ্ছে তা ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটার উপরই আমি পিএইচডি করেছি। আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় অনেক বছর ধরে কাজ করছি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছি। বর্তমান সরকারের অধীনেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছি। আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করার কারণে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখা উচিত। তাহলেই আমাদের সন্তানরা উচ্চ শিক্ষা এবং মূল্যবোধ শিখবে। আর আমাদের এলাকায় একটি ইকোনোমিক জোন এবং সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা খুবই জরুরি। রাজনীতি যদি হয় সমাজ, দেশ কিংবা জাতির কল্যাণে কাজ করা তাহলে আমি সেটাই করছি। আমি আমার অবস্থান থেকে সবসময়ই মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। 
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর তাঁর গ্রামের বাড়ি মুক্তাঙ্গনে সমসাময়িক রাজনীতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজটি সম্পন্ন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা, এটা সম্পন্ন না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে এখানকার মানুষ। আমি ব্যক্তিগত জীবনে খুব সাধারণ জীবনযাপন করি। কিন্তু দেশ এবং মানুষের কল্যাণে যদি আমার প্রয়োজন হয় এবং এলাকার মানুষ চায় আমি কাজ করতে প্রস্তুত। সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামাজিক মূল্যবোধ, উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আপনারা নিয়মিত সংবাদ প্রচার করুন। দেশের মানুষের জন্য কাজ করুন।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা-৬ আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের প্রার্থী আলহাজ্ব...

Read more
আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন।

আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারী) রোজ বুধবার ২০২৫ সালে প্রথম দিনে প্রতিষ্ঠানের...

Read more
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top