পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন লালমাইয়ের মোস্তফা সাজ্জাদ হাসান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

প্রায় ৪ বছরের বেশী সময়ের গবেষণা শেষে মালেয়শিয়ার অন্যতম ও বিশ্বের ১৪৮তম বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি পুত্রা মালেয়শিয়া (ইউপিএম)” এর “পুত্রা বিজনেজ স্কুল”- থেকে ফরেনসিক হিসাববিজ্ঞান ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন লালমাইয়ের বাগমারা উত্তর দৌলতপুর গ্রামের অন্যতম মেধাবী ব্যক্তিত্ব জনাব মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ,সিপিএ।গত ১২ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের সিনেট সভার সিদ্ধান্ত সাপেক্ষে প্রশাসনিক পত্র মারফত ওনার পিএইডি ডিগ্রী নিশ্চিত করা হয়েছে।তিনি বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি এবং চট্রোগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিষয়ে কৃতিত্বের সাথে বিবিএ ও এমবিএ পাশ করেন।পরবর্তীতে তিনি দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চাটার্ড একাউনটেন্সী পরীক্ষায় পাশ করে ফেলো মেন্বারশীপ (এফসিএ) অর্জন করেন, সিপিএ ডিগ্রী অর্জন করেন আয়ারল্যান্ড ইনস্টিটিউট থেকে।তিনি আমেরিকার ইনস্টিটিউট অব সার্টিফাইড ফরেনসিক একাউন্ট্যান্টস-এর একজন সনদপ্রাপ্ত পেশাদারী ফরেনসিক একাউন্ট্যান্ট ও সম্মানিত ফেলো মেম্বার। তাঁর গবেষণার বিষয় ফরেনসিক হিসাববিজ্ঞান ও আর্থিক অপরাধ তদন্ত। কিভাবে অভ্যন্তরীন নিরীক্ষা ও তদন্ত (internal audit and investigation) কাজে ফরেনসিক একাউন্টিং এর পদ্ধতি ও কৌশল গুলো কাজে লাগিয়ে বিভিন্ন আর্থিক অপরাধ যেমন জালিয়াতি, মনিলন্ডারিং, অর্থ-পাচার, কর ফাঁকি রোধে কাজ করা যায় তার একটি ধারনাগত মডেল ( conceptual framework) তৈরি করা ছিল তাঁর গবেষণার বিষয়বস্তু। আমেরিকা,ইউরোপ এমনকি আফ্রিকার কিছু দেশে ফরেনসিক একাউন্ট্যান্টসদের সনদ প্রদানের জন্য আলাদা প্রফেশনাল বডি আছে।বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে বিষয়টি অনেকটাই নতুন।তবে আমাদের দেশে বতর্মানে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী ইন্সিটিটিউটে ফরেনসিক একাউন্টিং পড়ানো হচ্ছে। হিসাববিজ্ঞান,নিরীক্ষাশাস্র,আইন ও বিচারিক ব্যবস্হার বিশদ ধারনা,সাইকোলজি, অপরাধ বিজ্ঞান, তথ্যপ্রযুক্তির ব্যবহার,দ্রুত গাণিতিক বিশ্লেষন ক্ষমতা,গোয়েন্দা বিষয়ক জ্ঞান, জিজ্ঞাসাবাদের কৌশল সহ প্রায় বিশটির মতো বিষয়ে ধারনা থাকলেই একজন ভালো ফরেনসিক একাউন্টেন্ট হওয়া যায় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

ডক্টর সাজ্জাদ লালমাই তথা দক্ষিন কুমিল্লার আধুনিক শিক্ষাপ্রসারের অন্যতম পুরোধা মরহুম তাজুল ইসলাম বিএ(অনার্স)এমএ ও প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস মমতাজ বেগমের একমাত্র পুত্র। সাজ্জাদ হাসানের একমাত্র বোন তাহমিনা মুক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ডক্টর সাজ্জাদ দেশের আর্থিক শৃঙ্খলা উন্নয়ন ও আর্থিক অপরাধের সঠিক তদন্ত ব্যবস্থাপনায় সরকারী ও বেসরকারি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহন করতে চান।হিসাব পেশাজীবী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি দীর্ঘসময় ধরে সরকার ও আন্তর্জাতিক সংস্থায় সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

আরো পড়ুন

লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top