মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ অনেক উন্নয়নের শীর্ষে পৌঁছে যাচ্ছে

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির সদস্যদের সাথে মতবিনিময় কালে-এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতীর পিতা বঙ্গবন্ধু সব সময়ই চেয়েছেন এ দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক, এ দেশ উন্নয়নের শীর্ষে পৌঁছে যাক, জাতীর পিতাকে হত্যা করে এ দেশের উন্নয়নকে থমকে দিয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধুর সাহসী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদেরও সকল পর্যায়ে সম্মান বেড়েছে একসময় আমাদের এই বাংলাদেশের মানুষকে অন্য দেশের মানুষ মিসকিন জাতী হিসেবে আখ্যায়িত করতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন অনেক উন্নয়নের শীর্ষে পৌঁছে যাচ্ছে, সে উন্নয়ন দেখে এখন আর অন্য দেশের মানুষ আমাদের আর মিসকিস বলে না, তারা এখন গর্ব করে বলেন বাংলাদেশের মানুষ আমাদের ছাদিক (বন্ধু), আমাদের এ দেশের উন্নয়নকে অনেক দেশ এখন অনুসরণ করতে শুরু করেছে। আজ কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে মা ফজিলাতুন্নেছা ফ্লোরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহউদ্দিন বাহার এসব কথা বলেন । সংসদ সদস্য অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির সদস্যদের আরও বলেন বঙ্গবন্ধুই আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন এখন উনার সুযোগ্য কন্যা আপনাদের সহ এ দেশের সকল মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছেন। তিনি আরও বলেন সামনেই জাতীয় সংসদ নির্বাচন আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা আরফানুল হক রিফাত। সোসাইটির উপদেষ্টা এম.সালাউদ্দিন সেলিম, সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রুহুল আমীন আখন্দ, অবসর প্রাপ্ত সার্জেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সোবেদার মেজর অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম বীর প্রতীক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সোসাইটির আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top