আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূলইন উত্তরের হাজতখোলায় হাজী সম্মেলন অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা কেন্দ্রীয় মসজিদ মাঠে প্রতিবারের ন্যায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্যোক্তা হাজী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় আলোচনা পেশ করেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মিজানুর রহমান।
সম্মেলনে বিশেষ বক্তার আলোচনা রাখেন মাওলানা হাফেজ তোফায়েল আহমেদ, মাওলানা আবদুল মতিন, বড়তুলা দারুস সালাম মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের মুহতামিম আবদুল কাদির সালমান সহ অনেকে।
এসময় সম্মেলনে আগত বিভিন্ন আলেম ওলামা ও হাজীরা হজ্বের তাৎপর্যসহ বিশদভাবে বর্ণনা করেন। সম্মেলনে লালমাই, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম ও বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো হাজী উপস্থিত ছিলেন। রাত ১২টার সময় ১ম মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাহার আলী এবং বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করেন ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী। জিকির ও দোয়া-মোনাজাত শেষে হাজীদের সম্মানে নৈশভোজের মাধ্যমে হাজী সম্মেলন সমাপ্ত হয়।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা-৬ আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের প্রার্থী আলহাজ্ব...

Read more
আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন।

আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারী) রোজ বুধবার ২০২৫ সালে প্রথম দিনে প্রতিষ্ঠানের...

Read more
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top