আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত থেকে ফেরার পথে  কুমিল্লায়  যুবলীগ নেতা হত্যার মামলার আসামি গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ৫ নং আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে দেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাহমুদ ভুইয়া। 
জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৩০ এপ্রিল দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।
গ্রেপ্তার মোহাম্মদ বাদল রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার জিরারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগের আহ্বায়ক জামাল হত্যা মামলার ৫ নং আসামি।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাদল ভারতের ভ্রমণ শেষে দেশের ফেরার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। এ সময় সফটওয়্যারের মাধ্যমে বন্দরে তাঁর ব্ল্যাক লিস্টেড থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাঁকে গ্রেপ্তারের পর আখাউড়া পুলিশকে খবর দেওয়া হয়।
আখাউড়া ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাহমুদ ভুইয়া জানান, বাদল একটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার বাইতুন নুর জামে মসজিদ এলাকায় বোরকা পড়া তিন দুর্বৃত্ত গুলি করে যুবলীগ নেতা জামাল হোসেনকে হত্যা করে। এ ঘটনায় ২ মে রাতে জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ঘটনায় আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব বাহিনী। এছাড়া ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ মামলায় কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র,গোলাবারুদ ও মাদক জব্দ।

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। মঙ্গলবার ( ২০ জানুয়ারি)...

Read more
তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান।

কুমিল্লার তিতাসে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিতাস উপজেলা প্রশাসনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন...

Read more
আজ সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী। 

আজ সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-০২ ( পূর্বের হোমনা-তিতাস ও কুমিল্লা-০১, বর্তমানে হোমনা-মেঘনা) আসনের সাবেক সংসদ...

Read more
তিতাসে সাবেক দুই এমপিসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা।

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৪২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top