ব্রাহ্মণপাড়ায় ১১ মামলার আসামী কুখ্যাত ডাকাত দেলু গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ১১ মামলার কুখ্যাত ডাকাত মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাতকে গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২৩ সালের সংঘটিত মাধবপুর ইউনিয়নের ভূমি অফিসের বাগানে ডাকাতি প্রস্তুতি মামলায় বেশ কিছু ডাকাত অস্ত্রসহ আটক হয়। এরই মামলার সূত্র ধরে ব্যাপক তদন্তে নামে থানা পুলিশ। এরই সূত্র ধরে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই শান্তনু দেবনাথ সঙ্গীয় ফোর্স রবিবার রাত ২টায় মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য ও ১১ মামলার কুখ্যাত আসামী দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মৃত আকমত আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৬১) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সেই ডাকাতি মামলায় জড়িত ছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে বলেন কুখ্যাত ডাকাত দেলু ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানায় ১১ মামলা রয়েছে। 

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top