বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে লুটপাটের উন্নয়ন হয়-মুজিবুল হক এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বদলে গেছে শিক্ষাক্ষেত্র, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। কিন্তু  বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে লুটপাটের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। দেশের প্রয়োজনেই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে 
আবারও ক্ষমতায় আনতে হবে। শনিবার (১৬ সেপ্টম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। তিনি আরো বলেন, আন্দোলনের নামে জামায়াত-বিএনপি চক্রান্ত – ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে।  চৌদ্দগ্রামে কাজী জাফর আহমেদ ও ডাঃ তাহের মন্ত্রী- এমপি হয়েও এলাকায় কোন করেননি। আওয়ামী লীগ ক্ষমতায় আসায় এবং আমি এমপি হওয়ার পরই কেবল চৌদ্দগ্রামবাসী উন্নয়ন কর্মকাণ্ড দেখেছেন। সারা চৌদ্দগ্রামে বেশীরভাগ সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ করে দিয়েছি। প্রতিটি আঞ্চলিক ও গ্রাম্য সড়ক পাকা করা হয়েছে। আগে পাকা রাস্তা দেখা যেতো না আর এখন সারা চৌদ্দগ্রামে কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। গরিবের বন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। আমরা সেবা করেছি, করবো, আমাদের বাদ দিয়ে অন্য কেউ আসলে মানুষ শুধু ঠকে, ঠকবে। তাই নৌকার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে সকলে কথা বলবেন
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হাফেজ আহমেদ এর সভাপতিত্বে বাতিসা হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সাবেক জেলা জর্জ একেএম আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, মাহমুদুর রহমান খোকন, রফিকুল হায়দার চৌধুরী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জাকির হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, মাহবুব হোসেন মজুমদার, জাফর ইকবাল, নাঈমুর রহমান মজুমদার মাসুম, একে খোকন, বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান,
শিক্ষক সালে আহমেদ ভূঁইয়া, শাহিনা আক্তার, শাহনাজ বেগম, শাহজাহান কবির, শহিদুর রহমান রতন, মোঃ ইউনুস প্রমুখ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top