ফেসবুক লাইভে এসে  মাদক সেবন,কারাগারে পাঠালো পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এই ভিডিও সম্প্রচারের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নজরে আসে প্রশাসনের। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক, মো. ইসমাইল হোসেন নয়ন। সে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বিভিন্নধরনের গালিগালাজ ও নেতিবাচক কথা বলেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম কাচাঁ বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক করা হয়। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদন্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

 

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top