নগরীরে প্রেম করায় ছুড়িকাঘাত করে হত্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা নগরীতে প্রেম করার অপরাধে এক কিশোরকে পায়ুপথে ছুরি ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা। গত(৩০ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোর মারা যান। গত(২৮ জুলাই) রাতে প্রেমিকার পরিবারের সদস্যরা বাড়ি ডেকে নেয়। পরে সেখান থেকে ওই কিশোর রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে ফিরে আসে। নিহত কিশোর কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহতের খালা জানান,গত(২৭ জুলাই) প্রেমের বিষয়ে সমস্যার সমাধান হয়। পরে শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায় প্রেমিকার পরিবারের সদস্যরা। এ ঘটনার পর থেকে মেয়ে আর তার পরিবারের কেউ বাড়িতে নেই।
নিহত কিশোরের মা জানান,প্রতিবেশী বাদল মিয়ার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেয়ের স্বজনরা বাড়িতে এসে ছেলের ওপর হামলা চালান। গত শুক্রবার আমার ছেলেকে ডেকে নিয়ে যায় প্রেমিকার পরিবারের সদস্যরা। এ সময় আমিও তাকে কিছু না বুঝে যেতে দিই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে লুটিয়ে পড়ে। এ সময় আমার ছেলে বলে,তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নিতে বলেন। এ সময় ঢাকায় দুদিন থাকার পর রাতে আমার ছেলে মারা যান। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। এ বিষয়ে জানতে বাদল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো.জাহাঙ্গীর হোসেন। তিনি জানান,‘ছেলেটি মারা যাওয়ার আগে বলে গেছে,কে কে হত্যার সঙ্গে জড়িত।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান,এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। ওই ঘটনা সত্যি হলে ও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top