আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল: জিএম কাদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন,সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। ব্যাংকে টাকা নেই। সংকট মোবাবেলায় অতিরিক্ত টাকা চাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরী হচ্ছে। সব টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দেশের মানুষ ভালো নেই। ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতাকর্মীরা। মানুষের ক্রয় ক্ষমতা শূন্যে নেমে আসছে। দ্রব্যমূল্যের উর্ধগতি সরকারের কুশাসনের ফল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আমীর হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব ইফতেখার আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন,আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশে আজ নৈরাজ্য চলছে। আ’লীগ চায় ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে। আর বিএনপি ক্ষমতায় থাকতে দূর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না। চায় জাতীয় পার্টিকে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি,প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির লোটনসহ কেন্দ্রীয়, কুমিল্লা উত্তর জেলা ও স্থানীয় জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more
রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top