আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিপন আহম্মেদ ভূইয়া’র ইন্তেকাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,দৈনিক ভোরের কাগজ পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিপন আহম্মেদ ভূইয়া (৫৫) শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১:২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া… রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন। সকালে বুকে ব্যথা অনুভব হলে পরিবারের লোকজন তাকে চান্দিনার ধানসিঁড়ি আবাসিক এলাকার বাসা থেকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দাউদকান্দি এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
শনিবার বাদ আসর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে চান্দিনা রিপোর্টার্স ইউনিটি ও চান্দিনায় কর্মরত সাংবাদিকবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। জানাযা শেষে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার ভূইয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব,দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম. ফিরোজ মিয়া,  কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, চান্দিনা প্রেস ক্লাব আহ্বায়ক মো. ওসমান গনি, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি কাজী রাশদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top