দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা করেছে কুমিল্লা ৬ আসনের এমপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

শুক্রবার ২৩ জানুয়ারি সকালে সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর, মিন্নতনগর, ছনগাঁও, হরসপুরে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বদরপুরে বাদ জুমা তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে নগরের ধর্মসাগর পাড়ে সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কবিরাজ বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁনপুর ব্রীজ একসময় আমি করে দিয়েছি, আরেকটি ব্রীজ ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে, কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, গোমতীর উত্তরে উন্নয়নে ছোঁয়া লাগেনি বললেই চলে। আমি নির্বাচিত হলে গোমতী উত্তরের পাঁচথুবী আমড়াতলী দুটি ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করবো ইনশাআল্লাহ।
জনসভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কর্ণেল আকবরের ছেলে ইসমাইল হোসেন সায়মন, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও
সহযোগী সংগঠনের

পরবর্তীতে রাত সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজারে একটি উঠান বৈঠকে যোগ দেন। সাড়ে ৯টার দিকে কালিরবাজারে সৈয়দপুরে মাহফিলে অংশ নেন। রাত সাড়ে ১০ টায় রাজেশ্বরী মন্দিরে পরিদর্শন করেন।

আরো পড়ুন

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top