দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের কেজি বিক্রি হলো ১১০টাকায়!

মূল্য তালিকা না থাকায় ৬টি দোকানকে জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দুপুর তখন আড়াইটা। পৌরবাজার এলাকার ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর।

ভীরে ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি ১১০টাকা দরে।কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কারণ বর্তমানে পেঁয়াজের আকাশচুম্বী দামে ক্রয়সাধ্য নাগালের বাইরে চলে গেছে!

দোকানদার আকস্মিক এমন কমদামে বিক্রির কারণ অনুসন্ধানে জানা যায়, উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিংয়ে মাঠে নামে।এই খবরে কিছু অসাধু ব্যবসায়ী কমদামে পেঁয়াজ বিক্রি শুরু করেন।

তবে ভাই ভাই বানিজ্যালায়ের সত্ত্বাধিকারী বিপ্লব পোদ্দার জানান, ” আমাদের দোকানে আগের দরে মানে কম দামে কেনা কিছু পেঁয়াজ মজুদ ছিলো সেগুলো আমরা কেজি দরে ১০টাকা লাভে ১১০টাকা কেজি বিক্রি করেছি।”

তবে বিভিন্ন দোকানে এখনও ১৯০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে। দোকানদারদের পাইকারি বাজার বা আড়ত থেকে ১৮০টাকা ধরে কেনা হয়েছে বলে জানান দোকানদাররা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান জানান,পৌরসভার পৌরবাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সঙ্গে ছিলেন— পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আসাদুজ্জামান ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশ।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top