দাউদকান্দিতে বিনামূল্যে সার ও বীজ পেলো প্রায় ১২ হাজার কৃষক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১ হাজার ৪শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার(১১ নবেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম৷
এসময় উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান হৃদয়সহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১হাজার ৪শত ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল উফশী ধান বীজ, হাইব্রিড ধান,শীতকালীন সবজি বীজ,ভূট্টা,সরিষা,পেয়াজ,মসুর ডাল, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top