আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকারগাঁওস্থ দাউদকান্দি হাইওয়ে থানার গেটের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ৷

পুলিশ জানায়,শুক্রবার(১৩ ডিসেম্বর)রাত আনুমানিক ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকারগাঁওস্থ দাউদকান্দি হাইওয়ে থানার গেটের সামনে হাইওয়ের থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু ওবায়েদের নেতৃত্বে মোবাইল ডিউটিরত অবস্থায় কুমিল্লা থেকে একটি এশিয়া লাইনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নাম্বার (ঢাকা মেট্রো-ব-১৪-১৮৪১) এর বাস আটক করে তল্লাশী করার সময় কালো কস্টেপ দ্বারা মোড়ানো প্যাকেটে ৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই মাদক মাদক কারবারী আটক করে৷

আটককৃতরা হলেন,কুমিল্লার সদর উপজেলার চাঁনপুর গ্রামের দেলোয়ার হোসেন মিয়ার ছেলে সুজন মিয়া (২৫)ও একই জেলার সদর উপজেলার মাঝিগাঁছা গ্রামের হোসেন হাবিব এর ছেলে মোঃ হোসেন সাজ্জাত(২৫)৷

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু ওবায়েদ জানান,আটককৃত আসামীদের জিজ্ঞসাবাদে তারা জানায় কুমিল্লাস্থ সীমান্তবর্তী এলাকা হইতে উল্লেখিত মাদকদ্রব্য ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয় করার জন্য আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে কৌশলে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করেন৷ এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।আসামীদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more
রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top