আজ ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে এমপি সুবিদ আলীর সাথে আ’লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জুরানপুর উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সুবিদ আলী ভূঁইয়া বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশাল্লাহ। আ’লীগ ক্ষমতায় থাকলেই শেখ হাসিনার নেতৃত্বে এদেশে অভূত উন্নতি হয়।
মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও এমপি পত্নী মাহমুদা বেগম। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)
তিনি তাঁর বক্তব্যে আ”লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান। মোহাম্মদ আলী হুশিয়ারি দিয়ে বলেন,যদি আগামী নির্বাচনে আ’লীগ ক্ষমতায় না আসতে পারে, তাহলে কেউ ভাল থাকতে পারবে না।
সভায় স্থানীয় নেতাকর্মীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। গভীর মনযোগ দিয়ে সে মতামত শুনেন স্থানীয় এমপি ও আমন্ত্রিত অতিথিরা। নেতাকর্মীরা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন,আগামী নির্বাচনে সুবিদ আলী ভূঁইয়া আবারও নৌকার মনোনয়ন পাবেন এবং নৌকাকে বিজয়ী করতে আ’লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বে।
সভায় দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top