জ্যেষ্ঠ সাংবাদিক চৌদ্দগ্রামের শাহজালাল রতন আর নেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দৈনিক সমকাল এর স্টাফ রিপোর্টার, ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক, চৌদ্দগ্রামের কৃতিসন্তান মো: শাহজালাল রতন (৭৫) আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লার ট্রমা সেন্টার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় মরহুমের প্রথম জানাজা ফেনীর রামপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মসজিদ প্রাঙ্গণে, সকাল সাড়ে ৯টায় ফেনী প্রেসক্লাবে প্রাঙ্গণে ও ১১টায় মরহুমের নিজ বাড়ি চৌদ্দগ্রামের পদুয়া (শিলরী) গ্রামে তৃতীয় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম সাংবাদিক শাহজালাল রতন ফেনী প্রেসক্লাব ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন। ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা শুরু করে প্রায় ৫০ বছর তিনি সাংবাদিকতা করেন। সমকালের আগে তিনি দৈনিক বাংলা, যায়যায়দিন এবং দৈনিক যুগান্তরে সাংবাদিকতা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা অবস্থায় দৈনিক বাংলার ঢাবি প্রতিনিধি হিসেবে এই পেশায় যুক্ত হন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ফেনীর মতো মফস্বল শহরে সাংবাদিকতায় আমরণ যুক্ত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া গ্রামের বাসিন্দা হলেও পেশাগত জীবনের ৪০ বছর ফেনীর রামপুরার পাটোয়ারী বাড়িতে বসবাস করেছেন। ওই বাড়ির প্রয়াত ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু বকর তাঁর শ্বশুর।

সাংবাদিক শাহজালাল রতন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী মো আবুল কালাম আজাদ পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top