আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্ঞান ও প্রযুক্তি নির্ভর ধনী বাংলাদেশ বিনির্মানে কাজ করবে সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ৪১ সালের জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। কুমিল্লায় যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন ড. তারিকুল ইসলাম চৌধুরী, সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, শুধু জ্ঞানী হলেই হবেনা, ভালো মানুষ, সৎ মানুষ হতে হবে। হতে হবে দেশ প্রেমিক। ২০৪১ সালের যে বাংলাদেশ আমরা বিনির্মানের চেষ্টা করছি সেটা অবশ্যই হবে, তবে এ যাত্রার মূল অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি মুক্ত হতে হবে। আজকের শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত হওয়ার শপথ নিয়ে এগিয়ে যেতে হবে। দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যার যার অবস্থানে দেশের জন্য সৎ ভাবে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। 

১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি লালমাই পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা লাল মাটির নিজস্ব সুবিশাল ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি ড. তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক জামাল নাছের, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. প্রকৌশলী মোঃ শাহ জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর (এডমিন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামসহ শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য অতিথি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কোরআন তেলোয়াত, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মনির হোসেন, শিক্ষার্থীদের মধ্যে সানজিদা আক্তার, অপন আহম্মদ, ফারহানা ইভা, কাজী মোহায়মিনুল মাহী প্রমুখ বক্তব্য রাখেন।এদিকে  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় পর্বে দেশের খ্যাতনামা তারকা শিল্পী অবন্তী দেব সিথি ও সুজন আরিফের দল গান পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্বে উন্মাদনায় মেতে উঠেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবার জানাজায় হাজারো মানুষ।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজা আজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল মাঠে...

Read more
কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top