জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা জেলায় গত আগষ্ট মাসে ৯টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনে ঘটনায় মামলা হয়েছে ২১টি,এর মধ্যে ধর্ষণের অভিযোগে মামলা ১০টি। জেলায় বিভিন্ন অপরাধে আগষ্ট মাসে মোট মামলা হয়েছে ৪৪৯টি, এর মধ্যে মাদক
দ্রব্য আইনে মামলা ২৫৮টি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপরাধচিত্র থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে কুমিল্লার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন শরদীয় দূর্গোৎসব নিয়ে সবাইকে যার যার অবস্থানে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। জেলায় কোন কোন স্থানে পূজা অনুষ্ঠিত হবে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। যেসব স্থানে প্রতিমা তৈরী হচ্ছে সে জায়গা গুলোতে নিয়মিত পর্যবেক্ষন করা হবে। প্রতিটি পূজামণ্ডপ যেন সিসি ক্যামেরার আওতায় আনা হয় সে ব্যাপারে পূজা উদযাপন
কমিটি ও সংশ্লিস্টদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সভায় খুব অল্প সময়ে মধ্যে প্রতিটি উপজেলা সম্প্রীতি কমিটির সভা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়। বিভিন্ন উপজেলায় বাস ও সিএনজি স্ট্যান্ড নির্ধারিত স্থান থেকে পরিচালন এবং এসব জায়গা থেকে চাঁদাবাজি বন্ধেরও নির্দেশনা প্রদান করা হয়। কুমিল্লায় পাসপোর্ট অফিসে সাধারণ মানুষেরন ভোগান্তি নিরসনে দুইটি এ্যাপ্লিকেশন প্রসেসিং সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। বিকাল বেলা স্কুলের মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলাবাহিনী শুধু মহানগর বা শহরের প্রতি দৃষ্টি দিবে না, বরং প্রত্যন্ত এলাকার প্রতিটি পূজামণ্ডপের বিষয়ে খেয়াল রাখবে।
এছাড়া সাম্প্রতিক সময়ে ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবনতা’ এ বিষয়ে তিনি বলেন, আমাদের বিভিন্ন অপরাধের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করতে হবে। কোন সমস্যার কারণে যদি একটি খুন হয়ে যায় তারপর আসাামি গ্রেপ্তার করার চেয়ে আমরা সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি আগে থেকেই সেসব সমস্যা
নিরসনে এগিয়ে আসি তাহলে বিষয়গুলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top