জাতীয় যুবজোট কুমিল্লা জেলা ও মহানগর  কংগ্রেস অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী যুব  সংগঠন জাতীয় যুবজোট কুমিল্লা জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন  এবং জাতীয় সংগীত এর  মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন
প্রধান অতিথি কুমিল্লা জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান। কুমিল্লা জেলা জাতীয় যুব জোটের  সভাপতি রিফাত আহমেদ মাসুমের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট  সাধারণ  সম্পাদক শরিফুল কবির স্বপন, কুমিল্লা জেলা জাসদের   সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক, জাতীয় যুব জোট কেন্দ্রীয় সহসভাপতি  আমিনুল আজিম বনি, শুভংকর দেব বাপ্পা।যুবজোটের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মো. মনিরুল ইসলাম।সংগ্রেসে সংহতি শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কুমিল্লার সাধারণ সম্পাদক যুনায়েদ রায়হান,ঐক্যন্যাপ কুমিল্লার সাধারণ সম্পাদক বশীরুল ইসলাম,কুমিল্লা আবৃত্তি জোট এর সভাপতি বদরুল হুদা জেনু।বক্তব্য রাখেন জেলা জাসদ সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ,মনিরুল আনোয়ায়ার, জাসদ নেতা খায়রুল আজিম শিমুল, জহিরুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশকে মাদক মুক্ত করতে হবে,দূর্নীতি মুক্ত করতে হবে এবং দেশ থকে জঙ্গিবাদের মূলউৎপাটন করে দেশে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চত করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতি স্বাধীনতা পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এখনো তার আদর্শ নীতিবোধ থেকে সুশাসনের লড়াই করছে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে মহাজোট ও চৌদ্দদল নেতা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় রেখে যুব অধিকার প্রতিষ্ঠা করতে হবে।কংগ্রসে কাউন্সিলরদের সর্বোসম্মতি সিদ্ধান্তে রিফাত আহমেদ মাসুম কে সভাপতি ও ফকরুল আলম খানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও প্রভাষক আব্দুর রহিম মিয়াজীকে সভাপতি ও সোয়েব খন্দকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট  মহানগর এডহক কমিটি ঘোষনা করা হয়

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top