আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চান্দিনায় স্মরণসভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে কুমিল্লার চান্দিনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের “ব্যানবেইস মিলনায়তনে” উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফরের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. মোস্তফা আমির ভূঁইয়া, উপজেলা আইসিটি অফিসার হাসান মুহাম্মদ হাদিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডা. দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ।

বক্তরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চান্দিনার দুই জন সহ যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। সকল ষড়যন্ত্র অপেক্ষা করে আমরা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্ৰগতির জন্য প্রার্থনা করা হয়। পরে সমাজসেবা অফিসের পক্ষ থেকে শহিদ ফারুক ও শহিদ ইমাম হাসান তাইমের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top