চৌদ্দগ্রামে ৯,৪০০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: বগুড়া জেলার শিবগঞ্জ থানাধিন পীরব ইউনিয়নের দাইমুল্যা গ্রামের মৃত ইউনুছ মন্ডলের ছেলে মো: জহুরুল ইসলাম (৪৫) ও একই থানাধিন সিহালী হাজীপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মিন্টু মিয়া (৪২)। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও নজরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত রাত অনুমান সোয়া ১টায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চৌদ্দগ্রাম-লাকসাম রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাকের চেসিস এর নীচে পাইপের সাহায্যে বিশেষ কায়দায় স্কচটেপ ও গজ কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় সংরক্ষিত ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় জহুরুল ও মিন্টু নামে দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি টিনবোঝাই মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০৫৩৪), মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৪৪০ টাকা ও সীম সংযুক্ত দু’টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা (নং-২১/১৫.০১.২০২৪ খ্রি:) দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top