চৌদ্দগ্রামে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পাটি (এরশাদ), জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট ও ছয় স্বতন্ত্র প্রার্থীসহ এগারো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এগারো প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক মুজিব এমপি, জাতীয় পাটি (এরশাদ) মোস্তফা কামাল, জাকের পার্টির শাহ আলম মোল্লা, ইসলামী ঐক্যজোটের মুফতি মোহাম্মদ খোরশেদ আলম, গণফোরামের এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, বিএনএফ এর জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা মিঞা মোহাম্মদ নিজাম উদ্দিন ও আবদুস সাত্তার। তারমধ্যে মুজিবুল হক, মোস্তফা কামাল, মিজানুর রহমান, শাহ আলম মোল্লা, তমিজ উদ্দিন সেলিম ও আবদুস সাত্তার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। বাকীরা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top