চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: শাহজাহান সাগর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সাগর উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুবাই প্রবাসী মীর হোসেনের ছেলে। এ ঘটনায় মো: রোমান মোল্লা (২৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। রোমান একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে। বুধবার সকালে নিহত সাগরের জানাযা তার নিজ গ্রামে ফেলনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা, উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইমাম হোসেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুই বন্ধু সাগর হোসেন ও রোমান মোল্লা মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় যাওয়ার সময় নবগ্রাম রাস্তার মাথা পার হয়ে অফবিট রিসোর্ট এর সামনে পৌঁছলে ঢাকাগামী অজ্ঞাতনামা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধিন থাকাবস্থায় মো: শাহজাহান সাগর রাত অনুমান বারটায় সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় আহত রোমান মোল্লা নামে অপর যুবক এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় সোমবার একজন ভবঘুরের মৃত্যু সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে, মহাসড়কের অফবিট রিসোর্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। সাংবাদিকের মাধ্যমে এইমাত্র তথ্যটি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top