আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে লরিচাপায় সিএনজি চালক সহ নিহত ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী লরি গাড়ির ধাক্কায় সিএনজি অটো-রিকশার চালক রাশেদ (৩০) সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো দুইজন। নিহত রাশেদের বাড়ী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায় বলে জানা গেছে। অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিয়াবাজারস্থ কাশিনগর বাইপাস সড়কের মুখে সিএনজি স্ট্যান্ড এলাকায়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরি গাড়িটি জব্দ করেছে। লরি চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার বিকালে মহাসড়কের মিয়াবাজারস্থ কাশিনগর বাইপাস সড়কের মাথায় পৌঁছলে সেখানকার সিএনজি স্ট্যান্ডে অবস্থান করা তিনটি সিএনজি অটো-রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং লরির চাকায় পিষ্ট হয়ে সিএনজি চালক সহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে লরি চালক পলাতক রয়েছে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের লাশ উদ্ধার ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন বলেন, শুক্রবার বিকালে উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাশিনগর রাস্তার মাথা এলাকায় তিনটি সিএনজি অটো-রিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিলো। হঠাৎ ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিগুলোকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে সিএনজি চালক রাশেদ ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। তবে, তাৎক্ষণিক নিহত সিএনজি চালকের সংক্ষিপ্ত পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই কৌশলে লরি চালক পালিয়ে গেছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top