আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতংকে পদদলিত হয়ে অর্ধ শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতংক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আমির শার্ট এন্ড গার্মেন্টস এর অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা বাড়ীতে চলে গেছে বলে জানিয়েছে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (০২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট এন্ড গার্মেন্টস এ ঘটনা ঘটে।

আহতরা সহ প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও বহুতল ভবনের উপরের তলা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে কমপক্ষে অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

এ সময় গার্মেন্টসের ভবনের গেইট সহ প্রধান গেইট বন্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু জানান, ‘ভূমিকম্পের সময় আতংকে ছুটাছুটি করতে গিয়ে আহত হওয়া ৭৬ জন গার্মেন্টস শ্রমিককে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তারমধ্যে উন্নত চিকিৎসার জন্য সাহেদা, আয়েশা ও অজ্ঞাতনামা আরো দু’জন সহ চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

আমির শার্ট এন্ড গার্মেন্টস এর সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) কাজী মো: ইউসুফ, এসভিপি শাহজাহান সাজু জানান, ‘আমির শার্ট এন্ড গার্মেন্টস এর তিনটি ভবন রয়েছে। তারমধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুইটিতে প্রোডাকশনের কাজ চলে। প্রোডাকশনের দু’টি ভবনের চারটি ফ্লোরে মোট ১৭শ শ্রমিক কাজ করেন’। তারা আরো বলেন, ‘ভবনে উঠানামার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু ভূমিকম্পের আতংকে ছুটাছুটি করতে গিয়ে কিছু শ্রমিক আহত হয়েছে’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, ‘আমির শার্ট গার্মেন্টসে দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি। তবে নিহতের কোন ঘটনা নাই বলে তিনি জানিয়েছেন’।

মুহা. ফখরুদ্দীন ইমন
চৌদ্দগ্রাম, কুমিল্লা
মোবাইল: ০১৮১৯-৭৮৬০১২
তারিখ: ০২.১২.২০২৩ইং

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top