আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে মো: আনোয়ারুল হক (২৮) নামে উত্তর বঙ্গের এক মাটিকাটার শ্রমিক নিহত হয়েছে। সে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ সময় আহত হয়েছেন একই এলাকার আরেক শ্রমিক মজিবুর রহমান। রোববার (১৯ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর কৃষি মাঠে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা।

হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত মজিবুর রহমান জানান, ‘উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেন এর কৃষি জমিতে রোববার সকাল থেকে মাটি কাটার কাজ করতেছিলাম আমরা ১০/১২ জন শ্রমিক। হঠাৎ দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে। হঠাৎ একটি বজ্রপাত আনোয়ারুল হক সহ আমাদের কয়েকজনের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়। আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ জানান, ‘বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরমধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মজিবুর রহমান নামের আরেকজনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top