আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৫ বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।

হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ০৬:৪০ ঘটিকায় ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাস (যশোর-ব-১১-০২৫১) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পূর্বপাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর সাব-স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে হাইওয়ে পুলিশের অপর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে জব্দ করে হাইওয়ে থানা পুলিশ। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও অপর তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা হলো: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামের নুরুল আফছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। এ ঘটনায় আহতদের মধ্যে ১০ জনের পরিচয় সনাক্ত হলেও বাকীদের পরিচয় সনাক্ত হয়নি এখনো। আহতরা হলেন: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর সাব-স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ ঘটনায় ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৫ নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
কুমিল্লার ১১টি আসনে ২৫ রাজনৈতিক দলের ৭৬ প্রার্থী ও স্বতন্ত্র চার জনের মাঝে প্রতীক বরাদ্দ।

কুমিল্লার ১১ টি আসনে প্রতীক পেলেন ৮০ জন প্রার্থী । দলীয় প্রতীক ৭৬ বিএনপির ৩ জনসহ স্বতন্ত্র ৪ জন ।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top