চৌদ্দগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে নৌকা ডুবিতে ভাই বোন নিহত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ঢাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে নানা বাড়িতে এসে নৌকা ডুবিতে ভাই বোন নিহত হয়েছেন। শুক্রবার(১৮আগস্ট) বেলা ১১ টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিডডা গ্রামে এ ঘটনা ঘটে

নিহতরা হলেন- ঢাকায় বসবাসকারী আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) ও একমাত্র কন্যা সন্তান মেডিকেল পড়ুয়া ছাত্রী অরণ্য আক্তার (২০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল আনুমানিক ১১ টায় শখ করে আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান ও মেয়ে অরন্যা আক্তার মামাতো ভাইদেরকে সাথে নিয়ে মোট ৬ জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। ওই সময় প্রবল বাতাসের কারনে নৌকা উল্টে নদীতে ডুবে যায়। সাতার কেটে অন্যরা তীরে উঠতে পারলেও তারা দুই ভাই-বোন ডুবে যায়।
পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরে ভাই তানভীর রহমান (১৬) পরে বোন অরণ্য আক্তারকে(২০) মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসেছি। সুরতাহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

আরো পড়ুন

ডিএফপি’র উচ্চমান সহকারী আবুল কালাম আজাদের ইন্তেকাল।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের(ডিএফপি’র) উচ্চমান সহকারী মোঃ আবুল কালাম আজাদ(৫১) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০শে মে সকাল...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top