আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞানামা পরিচয়ের লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। শনিবার (৯ সেপ্টম্বর) সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিওড়ার কাবাব হাউসের সামনের ডোবায় স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, উপজেলার চিওড়ার মহাসড়ক সংলগ্ন এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি পঁচে বিকৃত হয়ে গেছে। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা এবং স্থানীয়রা কেউ তাৎক্ষনিক পরিচয় শনাক্ত করতে পারে নাই। তিনি আরও জানান, সিআইডির একটি টিমকে আনা হচ্ছে। লাশের ফিংগার প্রিন্ট নিয়ে কিংবা ডিএনএ টেষ্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় প্রবাসী নজরুল ইসলাম, মোঃ রনিসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন এক যুবককে ডোবাটিতে লাফ দিতে এবং ডুব কাটতে দেখেন তারা। এসময় প্রত্যক্ষদর্শীরা বাঁধা দিলে সে বাঁধা না শুনে লাফ দিতে থাকে। পরে পরিচয় জিজ্ঞেস করলে জানায়, তার বাড়ী পাশ্ববর্তী জগন্নাথদিঘীর গাংরা এলাকায়। শনিবার সকালে উদ্ধার হওয়া লাশটি একই স্থানে পাওয়া গেছে বলে জানান তারা।
এদিকে গত বৃহস্পতিবার থেকে পাশ^বর্তী জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা গ্রামের আলী মিয়ার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন হারানো গেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চেয়ে অনেকেই পোষ্ট করেন। পোষ্টে তারা আরও উল্লেখ করেন মধ্যবয়সী আলাউদ্দিন মানসিক ভারসাম্যহীন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা হাফ হাতার টি শার্ট এবং লুঙ্গি ছিল বলে জানান তারা।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top