আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইনার হুইল ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা, জোহরা মতিন ফাউন্ডেশন ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মনোনীত ৭ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ইনার হুইল সহ উদ্যোগি সংগঠনগুলোর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর প্রেসিডেন্ট, বিশিষ্ট নারী নেত্রী আফরোজা কবির।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো: এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর ফার্স্ট প্রেসিডেন্ট আতিকা খাতুন, এডিটর এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিকারুন্নেছা হোসেন, ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর চার্টার মেম্বার আদিনা রহমান, অফিস করেসপন্ডেন্ট পাপড়ী রহমান, সদস্য তাসনিম ফেরদৌস, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নকুল চন্দ্র সাহা, সাংবাদিক মো: আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আবুল বাশার রানা, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: শাহীন আলম, মো: খোরশেদ আলম, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ সহ সুবিধাভোগি পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top