চৌদ্দগ্রামে আবারও নৌকার মাঝি হলেন মুজিবুল হক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রতিবারের ন্যায় এইবারও সংসদীয় এলাকা-২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকার মাঝি হলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক মুজিব।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ০৪নং শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এক মুসলিম পরিবারে ১৯৪৭ সালে ৩১ মে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রজ্জব আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি। মুজিবুল হক মুজিব ১৯৬৫ সালে স্থানীয় বিএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ১৯৭০ সালে বি.কম পাশ করেন এবং আয়কর আইনজীবি হিসেবে কর্মজীবন শুরু করেন। স্কুল জীবন থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি ভীষণ অনুরাগি ছিলেন। বঙ্গবন্ধুর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে মুজিবুল হক মুজিব ছাত্রলীগে যোগদান করে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৬৯ এর গণ অভ্যত্থান, ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৮০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৯৯৬ সালে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন ও ২০০১ সালে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন সহ দেশের সকল আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখেন। এরই মধ্যে তিনি যুবলীগে যোগদান করেন এবং বিভিন্ন পর্যায়ে সংগঠনের নেতৃত্ব দেন। পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের পর সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দুই মেয়াদে পালন করে আসছেন। ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। পরে একসময় তিনি জাতীয় সংসদের ধর্ম মন্ত্রী ও রেলপথ মন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top