আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে :প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
‘সম্প্রীতির চৌদ্দগ্রাম বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে’ এমন মন্তব্য করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, ‘আমরা চৌদ্দগ্রাম উপজেলা তথা বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে সংখ্যাগুরু মুসলিমরা আমাদেরকে কখনোই কোন প্রকার নির্যাতন করছে না। তারা আমাদেরকে সংখ্যালঘু নয় বরং প্রতিবেশি হিসেবেই দেখে। মুসলিমরা ৫ আগস্টের পরে বিগত যেকোন সময়ের চেয়ে বেশি সম্প্রীতি দেখাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নির্দেশে উভয় দলের নেতাকর্মীরা আমাদের নিয়মিত খোঁজখবর রাখছেন। এছাড়া উপজেলা ও থানা প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে তদারকি করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় একটি রাজ্যের টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে-বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে। এমন তথ্য সঠিক নয়। ভারতের ওই রাজ্যে মুসলিম সংখ্যা বেশি হওয়ায় বিজেপি ভোট কম পায়, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশ নিয়ে ওই টেলিভিশনটি বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় নেতা সহ সকলকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান। গত শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানা মিলনায়তনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম আক্তার উজ জামান এর সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলার জামায়াতের পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মফিজুর রহমান, খতিব পরিষদ শানে সাবা’র নেতা নেজাম উদ্দিন, ছাত্রনেতা মো: মামুন মজুমদার, লতিফ শিকদার নগর শরীফের সৈয়দ আহমুদুল হাসান, বৌদ্ধ বিহারের নেতা শৈবাল কুমার সিংহ, জীবন বড়–য়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, পূজা উদযাপন পরিষদের জেলা নেতা বাবু নান্টু চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top