আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা বাসস্টেশনে ২০ দোকান পুড়ে ছাই।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ দোকান পুড়ে ভস্মীভূত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ২টা) আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।
বুধবার (১৫ নভেম্বর) রাত ১টায় চান্দিনা বাসস্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে মাতৃভান্ডার নামে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সিহান জানান, মহাসড়কের চান্দিনা বাসস্টেশনের দক্ষিণ পাশের একটি মিষ্টির  দোকান থেকে আগুনের ঘটনা ঘটে বলে শুনেছি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এক এক করে আশপাশের সব দোকানে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়।
মার্কেটের ভেতরে কি পরিমাণ দোকান পুড়েছে এখনো কিছু বোঝা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করছে।
সদর ও সদর দক্ষিণ থেকে আরো দুটি ইউনিট পথিমধ্যে আছে। সেগুলো আসলে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিছুই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি।
দোকানিদের জানমালের নিরাপত্তায় প্রশাসন কাজ করছে। এ পর্যন্ত অন্তত ২০টি দোকান পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top