আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা পৌর কৃষকলীগের কর্মী সভায় প্রাণ গোপাল দত্ত এমপি

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে যে কোন মূল্যে নিজেদের মধ্যে দলাদলী বন্ধ করে ভাতৃত্ববন্ধন সৃষ্টি করার পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ কার্যালয়ে পৌর কৃষকলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন- জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা কারও কাছে মাথা নত করার মতো ব্যক্তি নয়। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছেন। যার উৎকৃষ্ট প্রমাণ সম্প্রতি ভারত সফর। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতা-কর্মী ও জনতার প্রতি আহবান জানান তিনি।
সভায় পৌর কৃষকলীগ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, বরকইট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহসিন ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top