আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা সদরের তিনটি মাঠই পানিতে নিমজ্জিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
টানা ভারী বর্ষণে পানিতে নিমজ্জিত হয়ে গেছে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের ৩টি খেলার মাঠ। উপজেলা পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই মাঠগুলোতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছরই বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে যায় মাঠগুলো। এগুলো হলো- চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠ ও চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ। পাশ্ববর্তী একটি পুকুরের পানির সাথে মাঠের পানি একাকার হয়ে এখন আশ-পাশের আবাসিক এলাকার মানুষগুলোও পানিবন্দী হয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, পানিতে থৈ থৈ করছে পুরো মাঠ। মাঠের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে তাকালে দেখা যায় যেন চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ ও চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ভাসছে। মাঠের পানিতে গাঁ ভাসিয়ে যেন বৃষ্টিস্নানে মগ্ন হয়েছে এলাকার শিশু-কিশোররা। পানি বন্দি হয়ে কলেজের সীমানা ও মাঠের পাশে থাকা মসজিদে মুসল্লীদের যাতায়াতও বন্ধ হয়ে গেছে।
চান্দিনার ফুটলার মোস্তফা কামাল, আবদুল বারেক, ক্রিকেটার মানিক জানান- দীর্ঘ কয়েক বছর ধরেই পানির সমস্যায় মাঠটিতে খেলাধূলা প্রায় বন্ধ। বর্ষা মৌসুমে এ মাঠগুলোতে খেলার কোন পরিবেশ থাকে না। বর্ষা মৌসুমের পুরোটাই পানিতে নিমজ্জিত থাকে। এমনও দেখা যায় দীর্ঘ কয়েকমাস পানি জমে থাকায় মাঠের দক্ষিণ পাশে বড় বড় আগাছা বেড়ে উঠে।
সিনিয়র ফুটবলার জুয়েল ভূইয়া বলেন- তিনটি মাঠই পাশাপাশি। পাইলট স্কুল মাঠটির পশ্চিম অংশে পরিকল্পিতভাবে একটি ড্রেনেজ ব্যবস্থা তৈরী করা হলে পানি নিষ্কাশন হবে। মাঠটিতে খেলার পরিবেশ ফিরলে তরুণদের খেলার আগ্রহ বাড়বে। এতে মাদকসহ সামাজিক ছোট ছোট অপরাধও কমে আসবে।
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ   এমদাদুল হক বিষয়টি স্বীকার করে  দৈনিক ভোরের সূর্যোদয়কে  জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার পর স্কুলের মাঠটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমপি, মেয়র বা উপজেলা নির্বাহী অফিসাররা সংস্কার কাজ না করলে আমাদের আসলে এতো টাকা নেই যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করবো। মাঠটি সংস্কার করতে আমরা সরাকারের উপরই নির্ভরশীল।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top