আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আবর্জনা পরিষ্কারে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান শুরু করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে মাধাইয়া বাস স্টেশন ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিস্কার এর মধ্যে দিয়ে ওই অভিযান শুরু করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন মাধাইয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কেএম জামাল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম নাবু, হাজী মনিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সাবেক মেম্বার কৃষ্ণ রঞ্জন, প্রচার সম্পাদক মামুন, কমিটির সদস্য মোতালেব হোসেন,খলিল, মো.ইব্রাহিম,আকতার হোসেন, মো.ফরিদ প্রমুখ। এসময় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম জামাল জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের কারণে ব্যবসায়ী, পথচারী এবং মহাসড়কে যাতায়াত করা যাত্রীদের দুর্ভোগের বিষয়টি আমাদের নজরে আসে। মাধাইয়া বাজারেও ব্যবসায়ীরা ময়লা আবর্জনার কারণে ভোগান্তির শিকার। আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি মহাসড়কের সৌন্দর্য বর্ধণে এবং মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top